“বাংলাদেশ বিজ্ঞান একাডেমী-প্রফেসর ইমেরিটাস ডাঃ সুলতান আহমেদ চৌধুরী সায়েন্টিফিক ট্যালেন্টস নার্চার ফান্ড ২০২৫”-এর আওতায় স্টাইপেন্ডের জন্য সনের নবম, দশম, একাদশ, দ্বাদশ বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত/সদ্য ভর্তিকৃত মেধাবী ও দরিদ্র ছাত্র/ছাত্রীদের নিকট থেকে আবেদনপত্র আহবান করা যাচ্ছে। নবম, দশম ও দ্বাদশ শ্রেণীর প্রার্থীদেরকে বিগত বার্ষিক পরীক্ষায় এবং একাদশ শ্রেণীর প্রার্থীদেরকে বিগত এস.এস.সি পরীক্ষায় চতুর্থ বিষয় বাদে শতকরা ৮০ নম্বর (অথবা জিপিএ-৫) পেতে হবে। স্টাইপেন্ড প্রতি মাসে নবম ও দশম শ্রেণীর জন্য টাকা ১০০০/- (এক হাজার) এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য টাকা ১২০০/- ( এক হাজার দুইশত) হারে এক বৎসরের জন্য প্রদান করা হবে।
শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের/অধ্যক্ষের মাধ্যমে বাংলাদেশ বিজ্ঞান একাডেমী ওয়েব সাইট (www.bas.org.bd/news/notice) এ প্রদত্ত আবেদন পত্র [Click here to download] পূরণ করে আগামী ২০/০৫/২০২৬ তারিখের মধ্যে সচিব, বাংলাদেশ বিজ্ঞান একাডেমী, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স (৪র্থ তলা), আগারগাঁও, ঢাকা-১২০৭-এই ঠিকানায় পৌঁছাতে হবে।