Upcoming activities:
23rd SCAC: Fourth Industrial Revolution and Future Society (26-28, Oct'24)

Recent activities
On-Spot Project Review (BAS-USDA 6th Phase)- Jun'24

 

Physicist Prof Hiranmay Sen Gupta no more


Prof Hiranmay Sen Gupta

                                                                          প্রেস রিলিজ

বাংলাদেশ বিজ্ঞান একাডেমীর সিনিয়র ফেলো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নিউক্লিয়ার পদার্থবিদ ড. হিরণ্ময় সেনগুপ্ত অদ্য ০৭ জানুয়ারী ২০২২ তারিখ রাতে নিজস্ব বাসভবনে মৃত্যবরণ করেন।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ১লা আগস্ট ১৯৩৮ সালে বরিশালে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে মাস্টার্স এবং নিউক্লিয়ার ফিজিক্স-এ নোবেল বিজয়ী অধ্যাপক জে. রটব্লাট এর তত্বাবধানে লন্ডন বিশ্ববিদ্যালয়, ইংল্যান্ড থেকে পি এইচ ডি  ডিগ্রি অর্জন করেন। তিনি পোস্ট ডক্টরাল ফেলো হিসাবে অক্সফোর্ড ও বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে কাজ করেছেন। বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে তার দেড় শতাধিক বৈজ্ঞানিক নিবন্ধন প্রকাশিত হয়েছে। গবেষণা কাজের স্বীকৃতি হিসাবে তিনি  বাংলাদেশ বিজ্ঞান একাডেমীর মাধ্যমে সোনালী ব্যাংক স্বর্ণপদকসহ অন্যান্য পদক লাভ করেন।  বাংলাদেশ বিজ্ঞান একাডেমী তার বিদেহী আত্মার শান্তি ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।      

 

প্রফেসর ড. হাসিনা খান
সেক্রেটারি
বাংলাদেশ বিজ্ঞান একাডেমী